ভারতীয় বিনিয়োগ কীভাবে ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে?
গাজায় ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের দৃশ্য আজ সবার চোখে স্পষ্ট। কিন্তু দৃশ্যমান ধ্বংসের আড়ালে আরেকটি অদৃশ্য বাস্তবতা রয়েছে—ভারতীয় পুঁজির প্রবাহ, যা ইসরায়েলের দখলদারিত্ব ও সামরিক নিয়ন্ত্রণকে শক্তিশালী করছে। মানবাধিকার ও উন্নয়নের কথিত অঙ্গীকারের আড়ালে ভারতীয় করপোরেট বিনিয়োগ যুক্ত হচ্ছে সেই যন্ত্রে, যা দীর্ঘায়িত করছে ফিলিস্তিনিদের দুর্দশা।
