বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে যে আশ্বাস দিলেন বিশ্বনেতারা
প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানাতে ২৬ সেপ্টেম্বর শুক্রবার নিউ ইয়র্কে তার হোটেল স্যুটে একত্র হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রমে সহায়তা দেওয়ার আশ্বাস দেন তারা।
