সাত দিনের ব্যবধানে দেশে আবারও ভূমিকম্পের আঘাত
সাত দিনের মাথায় দেশে আবারও ভূমিকম্প অনুভূত হলো। ২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ২টা ২৭ মিনিটে রিখটার স্কেলে ৩ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়েছে যশোরের মনিরামপুর উপজেলায়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। এই নিয়ে চলতি মাসে তৃতীয়বারের মধ্যে ভূমিকম্প অনুভূত হলো।
