দেশ গঠনের জন্য জনগণকে পাশে থাকার আহ্বান তারেক রহমানের
গণতান্ত্রিক শক্তিগুলো যদি ঐকবদ্ধ না হই- তবে দেশে আবার গুপ্ত স্বৈরাচার চেপে বসতে পারে। ২৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
