H-1B ভিসা পরিবর্তন; কানাডার জন্য নতুন সুযোগ
মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির স্বপ্ন দেখা হাজারো তরুণের জন্য বেশ পরিচিত H-1B ভিসা। সম্প্রতি এই ভিসার আবেদন ফি এক লাফে আকাশছোঁয়া উচ্চতায় নিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে যেখানে ৫ হাজার ডলারে আবেদন করা যেত, এখন সেই খরচ দাঁড়াচ্ছে ১ লাখ ডলারে। এত বিশাল অঙ্ক দেখে অনেকেই মনে করছেন, ট্রাম্পের এই পদক্ষেপ যেন দক্ষ বিদেশী কর্মীদের জন্য যুক্তরাষ্ট্রের দরজা বন্ধ করারই ইঙ্গিত।এদিকে কানাডা এই সুযোগটিই কাজে লাগাতে পারে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞ এবং ব্যবসায়িক বিশ্লেষকরা। তবে অনেকে সতর্ক করে বলছেন, যারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে কানাডাকে টার্গেট করছেন, সে ক্ষেত্রে তাদেরকে কানাডার নিজস্ব অভিবাসন ব্যবস্থার জন্য কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও পড়তে হতে পারে।
