খাগড়াছড়িতে সড়ক অবরোধে ভোগান্তিতে পর্যটকরা
খাগড়াছড়ি অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে স্কুলশিক্ষার্থী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ করা হয়েছে। ভোর থেকে শুরু হওয়া এ অবরোধ কর্মসূচির কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটিসহ সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
