ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা থাকবে না: জামায়াতের আমির
ক্ষমতায় গেলে ৫ বছরে দেশে উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চলবে। ২৭ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এই মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি আরও বলেন, বর্তমানের ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা রাখা হবে না।
