জাতিসংঘে দেওয়া ভাষণে কোন কোন বিষয়কে গুরত্ব দিলেন প্রধান উপদেষ্টা?
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে নাগরিকবান্ধব সংস্কার অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা নাগরিকবান্ধব সংস্কার এগিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ। ২৬ সেপ্টেম্বর রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ভাষণে তিনি এসব কথা বলেন।
