চীনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের তৈরি রেসিং কার
রেসিং কার তৈরি হচ্ছে বাংলাদেশে! তাও গাজীপুরে!! শুনতে অবাক মনে হলেও এটি করে দেখিয়েছেন গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অব টেকনোলজির শিক্ষার্থীরা। তারা তৈরি করেছেন ফর্মুলা রেসিং কার। তিন বছরের প্রচেষ্টায় নির্মিত এই গাড়ি নিয়ে শিক্ষার্থীরা যাচ্ছেন চীনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায়।
