ফিলিস্তিনের পাশে দাঁড়াতে চীনকে জামায়াতের আহ্বান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের সঙ্গে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী জামায়াত। জামায়াত নির্বাচনমুখী দল। নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি আমরা। জনগণ ক্ষমতা দিলে শাসক নয়, সেবক হবো। ২৫ সেপ্টেম্বর রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে জামায়াতের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয়েছে।
