ক্ষতিকর গ্যাস নিঃসরণ বছরে ১.৪ বিলিয়ন টন কমাবে চীন!
প্রথমবারের মতো গ্রিনহাউস ও জলবায়ুর জন্য ক্ষতিকর গ্যাস নিঃসরণ কমানোর সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করেছে চীন। শুধু কার্বন ডাই-অক্সাইড নয়; সব ধরনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে চীন। শি জিনপিং জানান, ২০২০ সালের তুলনায় ছয় গুণ বেশি বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে বেইজিংয়ের। একইসঙ্গে বনভূমির পরিমাণ ২৪ বিলিয়ন ঘনমিটারের বেশি বাড়ানো এবং গাড়ির বাজারে নতুন জ্বালানিকে উৎসাহিত করা হবে।
