’সম্পর্ক সুন্দর হয় পারস্পরিক শ্রদ্ধায়’
১২ বছর আগে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয় দুই তারকা আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরীন মৌ। টেলিভিশন নাটকের একসময়ের জনপ্রিয় এই দুই তারকা এখন স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকেন। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। হিল্লোল ও নওশীন এসেছিলেন আইসিসিএল প্রেজেন্টস টিবিএস স্পটলাইটে, কথা বলেছেন তাদের আগামীর পরিকল্পনা ও ব্যক্তি জীবন নিয়ে । উপস্থাপনায় মৌসুমী মৌ।
