লাদাখে পুলিশের সঙ্গে সংঘর্ষ, প্রাণ হারাল কতজন?
আলাদা রাজ্যের মর্যাদা এবং ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের লাদাখে। রাজ্যের রাজধানী লেহতে ক্ষমতাসীন বিজেপির কার্যালয় ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
