রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ফের সুর বদল ট্রাম্পের
ইউক্রেন নিয়ে ফের সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের শর্ত হিসেবে জমি ছাড়ার কথা বলেছিলেন, এবার তিনি খোলাখুলি জানিয়ে দিলেন, রাশিয়ার দখলে থাকা নিজেদের সব এলাকা ফিরে পেতে পারে কিয়েভ।
