গণতন্ত্রে আঘাত কি মার্কিন অর্থনীতিকে সংকটে ফেলবে?
শীর্ষ অর্থনৈতিক পরিসংখ্যান কর্মকর্তাকে বরখাস্ত। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ। ব্যক্তিমালিকানাধীন কোম্পানির শেয়ার কিনে আয়ের ভাগ চাওয়া। শুল্কারোপে প্রেসিডেন্টের একছত্র ক্ষমতার ব্যবহার। গণমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি।-এসব তৃতীয় বিশ্বের কোনো ঘটনা নয়। গণতন্ত্রের বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ছবি।
