যেভাবে কাবুল থেকে দিল্লিতে এলো আফগান কিশোর
তেরো-চৌদ্দ বছর বয়সের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই- নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের এ বিখ্যাত উক্তির বাস্তব উদাহরণ যেন আফগান কিশোর। যে তার শৈশবের দুরন্তপনা ও কৌতূহলের বশে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পাড়ি দিয়েছে হাজার কিলোমিটার। কাবুল থেকে দুঃসাহসিক এক যাত্রায় পৌঁছেছে দিল্লিতে। যা এখন শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
