ভারতের মিডিয়ায় মহাসচিবের সাক্ষাৎকারকে কেন বিভ্রান্তিকর বলছে বিএনপি
ভারতীয় সংবামাধ্যমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক সাক্ষাৎকার নিয়ে ব্যাপক আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। সাক্ষাৎকারে মির্জা ফখরুল জামায়াত, এনসিপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ নানা বিষয়ে তার মতামত তুলে ধরেছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম 'এই সময়'। দিনভর আলোচনার পর সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভুলভাবে উপস্থাপিত হয়েছে সাক্ষাৎকারটি।
