কীভাবে মানবশরীরে সংক্রমিত হয় মস্তিষ্কখেকো অ্যামিবা?
এই অ্যামিবা সাধারণত উষ্ণ মিঠাপানিতে জন্ম নেয়। পুকুর, নদী, হ্রদ কিংবা অপরিষ্কার সুইমিংপুলে এটি সহজে বেড়ে ওঠে। তবে পানি পান করার মাধ্যমে নয়; নাক দিয়ে দূষিত পানি প্রবেশ করলেই এই বিপদ হতে পারে। ঘ্রাণ স্নায়ুর মাধ্যমে এটি সরাসরি মস্তিষ্কে পৌঁছে সংক্রমণ ঘটায়।
