নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগ চায় এনসিপি
রাষ্ট্রীয় সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই কারণে নিউইয়র্ক কনস্যুলেট জেনারেলের পদত্যাগের দাবি জানান তিনি। ২৩ সেপ্টেম্বর বাংলামটরের নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
