কেন ভারতেও দানা বাঁধতে পারে জেন-জি বিক্ষোভ?
নেপালের মতো জেন-জি বিক্ষোভ দানা বাঁধতে পারে ভারতেও। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে টি রামা রাও। সতর্ক করে তিনি বলেছেন, সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, তবে নেপালের মতো বিক্ষোভ ঘটতে পারে ভারতেও।
