দশকের পর দশক ধরে শাসনক্ষমতায় তারা
বিশ্বের রাজনীতিতে ক্ষমতার পালাবদল যতই দ্রুত হোক না কেন, এমন কিছু নেতা আছেন যারা বছরের পর বছর ধরে নিজেদের শাসন অটুট রেখেছেন। বছরের পর বছর, কখনও নির্বাচনের মাধ্যমে, কখনও কঠোর দমননীতি প্রয়োগ করে, আবার কখনও সাংবিধানিক কৌশল ও নিয়মে ফাঁদ বুনে—এই নেতারা ক্ষমতার আসন আঁকড়ে রেখেছেন। আফ্রিকার ছোট-বড় দেশ থেকে শুরু করে রাশিয়ার মতো বিশ্বশক্তি; সবখানেই এমন নেতার দেখা মেলে। চলুন জেনে নিই, বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ১০ শীর্ষ নেতার নাম, যারা রাজনৈতিক শক্তি এবং ক্ষমতার জোরে নিজেদের অবস্থান নিশ্চিত করেছেন।
