নেপাল আন্দোলন যে চ্যালেঞ্জে ফেলেছে ভারতকে?
দক্ষিণ এশিয়ায় একের পর এক অভ্যুত্থান ভারতের কূটনৈতিক প্রভাবকে বড় চ্যালেঞ্জে ফেলেছে। শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক অস্থিরতা দিল্লির আঞ্চলিক নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করছে। প্রতিবেশীরা ভারতের সহায়তার ওপর নির্ভর করলেও চায় না রাজনৈতিক হস্তক্ষেপ; অন্যদিকে ভারতও চায় আস্থাভাজন নেতৃত্ব—যা চীনের বাড়তি প্রভাবকে আরও জটিল করছে। সীমান্ত বিরোধ, বাণিজ্যিক বাধা ও ভারত-চীন প্রতিযোগিতা এই সংকটকে তীব্র করেছে। বিশ্লেষকদের মতে, প্রতিবেশীদের ক্ষোভ ও অস্থিতিশীলতা সামলে আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখাই এখন মোদি সরকারের বড় পরীক্ষা।
