ফ্রুটস সালাদ
ফ্রুট সালাদ হলো বিভিন্ন ধরনের কাটা ফল, যেমন আপেল, আঙুর, আনারস, কলা, পেয়ারা, আম ইত্যাদি, যা একসাথে মিশিয়ে একটি স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তৈরি করা হয়। এটি শুধু ফল হিসেবেই নয়, ইফতারে বা স্ন্যাকস হিসেবেও খাওয়া যায় এবং ওজন কমাতেও সাহায্য করে, কারণ এতে ফাইবারের পরিমাণ বেশি ও ক্যালরি কম থাকে। ঝটপট রান্নার অনুষ্ঠান টিবিএস-কনকা লেটস কুকের আজ দেখবেন সিজন ২'র ৩৬ তম পর্ব। রান্নার নতুন নতুন পর্ব আপনারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর ইউটিউব ও ফেইসবুক পেইজে উপভোগ করতে পারবেন। এই পর্বের উপস্থাপনা করেছেন রুবাইয়া এশা, রন্ধনশিল্পী মোহসিনা আক্তার দীতি।
