ঘণ্টাখানেকের বৃষ্টিতেই ঢাকায় জলাবদ্ধতা
রাজধানী ঢাকায় ২২ সেপ্টেম্বর সকাল থেকে বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ২১ সেপ্টেম্বর রাত থেকে থেমে থেমে বৃষ্টি হলেও ২২ সেপ্টেম্বর পৌনে ৬টায় ভারী বর্ষণ শুরু হলে তা টানা সকাল ৭টা পর্যন্ত চলে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও পেশাজীবীরা।
