বন্ড ও সুকুক ইস্যুতে বিএসইসি-ডিএসই’র সেমিনার
বন্ড ও সুকুকে বিনিয়োগের বিষয়ে সেমিনার আয়োজন করেছে বিএসইসি ও ডিএসই। নিকুঞ্জ-২ এর ডিএসই টাওয়ারে এই সেমিনার শুরু হয় ২২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অর্থ উপদেষ্টা ড. মোহাম্মদ সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
