যে কারণে কমপ্লিট শাটডাউন ঘোষণা রাবি অফিসার্স সমিতির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত নিয়ে উত্তেজনা তুঙ্গে। উপাচার্যকে অবরুদ্ধ ও উপ-উপাচার্যসহ শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্ত বহাল থাকলেও, অফিসার্স সমিতি ঘোষণা দিয়েছে অনির্দিষ্টকালের পূর্ণ শাটডাউন। জাতীয়তাবাদী শিক্ষক ফোরামও দোষীদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। ঘটনাটির তদন্তে ৫ সদস্যের কমিটি ও বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করা হয়েছে।
