বিএনপি মহাসচিবের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক কী নিয়ে?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রোববার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বৈঠকে করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল। বিকাল ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি গ্র্যাজুয়েশন, শ্রম আইন সংশোধনসহ ব্যবসাখাতে নানান সমস্যা নিয়ে আলোচনা করেন ব্যবসায়ীরা।
