৫ ব্যাংক একীভুতকরণ: কী হবে সাধারণ বিনিয়োগকারীদের?
দুর্বল ৫টি ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। এই প্রক্রিয়া সম্পন্ন হলে সম্পদের দিক থেকে দেশের বৃহত্তম ব্যাংকে রূপ নেবে এটি। একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক।
