পিআর বোঝেন না ৫৬%; ভোট দিতে চান ৯৪%: ইনোভেশনের জরিপ
২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত—এমন মত দিয়েছেন দেশের ৮৬ দশমিক ৫ শতাংশ ভোটার। একই সঙ্গে ৯৪ দশমিক ৩ শতাংশ ভোটার জানিয়েছেন তারা ভোট দিতে আগ্রহী। এমনটিই উঠে এসেছে ইনোভেশন কনসালটিংয়ের জরিপে। যেখানে অংশ নিয়েছেন দেশের ১০ হাজার ৪১৩ জন প্রাপ্তবয়স্ক নাগরিক।
