কোথায় বদলি হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব?
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। এ বিষয়ে ২১ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
