হোয়াইট হাউস থেকেই আসছে ডলারের প্রতি সবচেয়ে বড় হুমকি
বিশ্ব অর্থনীতিতে দীর্ঘদিন ধরে একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে যুক্তরাষ্ট্রের ডলার। আন্তর্জাতিক বাণিজ্য, বৈদেশিক মুদ্রা লেনদেন, ঋণ কিংবা তেলের মতো কাঁচামালের বেচাকেনা—সব ক্ষেত্রেই ডলারের ব্যবহার সবচেয়ে বেশি। ইউরো, ইয়েন কিংবা চীনা রেনমিনবি এখনো ডলারের আসল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেনি।
