বিক্ষোভে উত্তাল ফ্রান্স, কী হচ্ছে দেশটিতে?
দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ফ্রান্স, অর্থনীতিতে চলছে মন্দাভাব। বন্ড সুদের হার ছাড়িয়ে গেছে স্পেন, পর্তুগাল ও গ্রিসকেও। অর্থনৈতিক সংকট সামাল দিতে একের পর এক প্রধানমন্ত্রী পরিবর্তন করছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ২০ মাসের ব্যবধানে চারবার প্রধানমন্ত্রীর চেয়ারে পরিবর্তন এনেছেন তিনি। কিন্তু কিছুতেই স্বস্তি ফিরছে না দেশটির অর্থনীতিতে। উল্টো প্রধানমন্ত্রীর নেওয়া সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে ফরাসিদের মধ্যে। পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে; তখন প্রশ্ন উঠেছে- মাখোঁ সরকারের পতন কী অনিবার্য? কী হতে চলেছে দেশটিতে?
