জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে যেভাবে সাজবে গণভবন
পিলখানা হত্যাকান্ড, গুম-খুন-আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতিসহ শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। ২০ সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এই তথ্য জানান।
