পোষ্য কোটা নিয়ে যা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপ-উপাচার্য মাঈন উদ্দীন ও প্রক্টর মাহবুবর রহমানকে ঘিরে ধস্তাধস্তি হয় জুবেরি ভবনের বারান্দায়। বিকাল ৪টা থেকে শুরু হওয়া উত্তেজনা বিকাল সাড়ে ৫টার পরও চলতে থাকে। উপ-উপাচার্যের বাসভবনে তালা, প্রশাসন ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং শিক্ষার্থীদের দ্বিতীয় দফা অবরোধে বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হন। ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলও আন্দোলনে সংহতি জানায়।
