মুন্সিগঞ্জে অনেক কিছু করার আশা স্বরাষ্ট্র উপদেষ্টার
জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ফলে সরকারে যেই আসুক জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেলবে কে? এমন প্রশ্ন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ২০ সেপ্টেম্বর মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অঙ্কিত গ্রাফিতি 'জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
