দুর্গাপূজায় ২৯ জেলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করল ‘সম্প্রীতি যাত্রা’
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের ৫টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ এবং ২৪টি জেলাকে মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে 'সম্প্রীতি যাত্রা' নামের একটি সামাজিক প্ল্যাটফর্ম। ২০ সেপ্টেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে 'সম্প্রীতি যাত্রা' আয়োজিত 'মসজিদ, মন্দির, মাজার, আখড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষায় সম্প্রীতি যাত্রার ডাক এবং আসন্ন দুর্গাপূজায় ঝুঁকি পর্যালোচনা ও করণীয়' বিষয়ে সংবাদ সম্মেলনের এ তথ্য জানায় সম্প্রীতি যাত্রা।
