দক্ষ কর্মীর ভিসা আবেদন ফি ৬৭ গুণ বাড়ালেন ট্রাম্প
১৯ সেপ্টেম্বর ওভাল অফিসে ভিসা আবেদন ফি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন ফি ১ লাখ ডলার নির্ধারণ করেন তিনি। যা এই আদেশের আগ পর্যন্ত ছিল মাত্র দেড় হাজার ডলার। একই সময়ে নতুন "গোল্ড কার্ড" চালুর লক্ষ্যে আরেকটি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট। যার সাহায্যে খুব কম সময়ের মধ্যে ভিসা পাবেন নির্দিষ্ট সংখ্যক অভিবাসী। এর জন্যও গুণতে হবে বড় অংকের অর্থ। কারণ গোল্ড কার্ডের ফি নির্ধারণ করা হয়েছে কমপক্ষে ১০ লাখ পাউন্ড বা প্রায় সাড়ে ১৩ লাখ ডলার।
