ট্রাম্প-শি ফোনালাপে টিকটক নিয়ে কী আলোচনা হলো?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপে তারা টিকটকের মার্কিন কার্যক্রম নিয়ে সমঝোতায় পৌঁছেছেন। তবে বেইজিং এখনো বিষয়টি নিশ্চিত করেনি। ফলে চুক্তির অবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়। এ বছর এটি শি ও ট্রাম্পের দ্বিতীয় ফোনালাপ। জুন মাসে তারা রেয়ার আর্থ রপ্তানি নিয়ে আলোচনা করেছিলেন। তখন চীন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে সীমিত সংখ্যক রপ্তানি অনুমতি দিতে রাজি হয়েছিল।
