আজিমপুরে টগর গ্রেপ্তার, কী বলছে র্যাব?
রাজধানীর আজিমপুরে র্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছেন বুয়েট ছাত্রী সনি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত মুশফিক উদ্দিন টগর। তার কাছ থেকে একটি অস্ত্র, গুলি, মুখোশ ও মোবাইল উদ্ধার করা হয়। র্যাব জানায়, টগর সীমান্ত থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র এনে ঢাকায় বিক্রি করতেন। ২০০২ সালে দরপত্র নিয়ে ছাত্রদলের সংঘর্ষে নিহত হয়েছিলেন বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি।
