ছাব্বিশের বইমেলা শুরু পঁচিশের ১৭ ডিসেম্বর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে। যা চলবে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
