৫ দফা দাবিতে সারাদেশে কী কর্মসূচি দিল জামায়াতে ইসলামী?
সংবিধান আদেশ ও গণভোটে জুলাই সনদ না হলে দেশ এক মহাদুর্যোগের দিকে যাবে। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের যৌথ বিক্ষোভ কর্মসূচিতে এই মন্তব্য করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দাবি আদায়ে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
