পদ্মাসেতুতে স্বয়ংক্রিয় টোল আদায়ে সাড়া মিলছে কেমন?
পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আধুনিক প্রযুক্তির নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন-ইটিসি সিস্টেম। ১৫ সেপ্টেম্বর দুপুরে নতুন এই ব্যবস্থা কার্যকর হয়। এতে টোল প্লাজায় টোল দিতে কোন যানবাহনকেই এক সেকন্ডের জন্য থামতে হচ্ছে না। বরং ইলেকট্রনিক টোল দিয়ে দ্রুতগতিতে পার হওয়া যাচ্ছে পদ্মাসেতু।
