ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব কেন লুলার?
জলে নেমে কুমিরের সঙ্গে লড়াই করলে তার ফল ভালো হয় না; সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করায় বইতে হচ্ছে ৫০ শতাংশ শুল্কের বোঝা। মার্কিন মুল্লুকে মুখ থুবড়ে পড়ার শঙ্কায় ব্রাজিলের রপ্তানি পণ্য। তবু হার মানতে নারাজ লুলা। বিবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তার ভাষ্য, ট্রাম্পের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তিনি বিশ্বের সম্রাট নন, যে গায়ে পড়ে কথা বলতে হবে তার আগ্রহ না থাকা সত্ত্বেও।
