জাতিসংঘে প্রধান উপদেষ্টার সঙ্গে যাচ্ছেন কোন রাজনীতিবিদরা?
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর রাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হচ্ছেন বিএনপি, জামায়াত ও এনসিপির চার শীর্ষস্থানীয় নেতা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ১৭ আগস্ট ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরের বিস্তারিত তুলে ধরেন।
