চট্টগ্রামের চন্দনাইশে কুমারশিল্পীদের গল্প অর্ধশতাব্দীর
চট্টগ্রামের চন্দনাইশের কুলাল পাড়ার কুমার পরিবারগুলো শত বছরের পেশা আঁকড়ে এখনো গড়ে তোলেন এই শিল্পকর্ম। তবে প্লাস্টিক ও স্টিলের সহজলভ্যতায় বাজার সংকুচিত। তবু বছরে গড়ে ৭ থেকে ৯ লাখ টাকা আয় করে তারা ধরে রেখেছেন বংশপরম্পরার গর্ব। পরিবেশবান্ধব পণ্যে মানুষের আগ্রহ এবং অনলাইন বিক্রির সুযোগ এই শিল্পকে দিচ্ছে নতুন আশা।
