‘দ্রুত নির্বাচন ও সুষ্ঠু সরকার চান ব্যবসায়ীরা’
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিবিএস মাল্টিমিডিয়ার বিশেষ আয়োজন রোড টু ইলেকশন। এই পর্বে অতিথি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান। অনুষ্ঠানে শওকত আজিজ রাসেল বলেন, নির্বাচন না হলে ব্যবসায়ীদের অসুবিধা হবে। আর ফজলে শামীম এহসান বলেন, সব মিলিয়ে ব্যবসা ভালো নয়। এর মধ্যে যদি আন্দোলন হয় তা হবে 'মড়ার উপর খাঁড়ার ঘা'। উপস্থাপনায় ছিলেন টিবিএস'র নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন।
