যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রাশিয়া-বেলারুশের মহড়ায় ভারত
সম্প্রতি রাশিয়া ও বেলারুশ যৌথভাবে আয়োজন করেছে সামরিক মহড়া 'জাপাদ–২০২৫'। গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় প্রতিবেশী ন্যাটো দেশগুলোর সঙ্গে যুদ্ধের অনুশীলনে অংশ নিয়েছে ভারতীয় সেনারাও। নয়াদিল্লি সেনা পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। মস্কোর নেতৃত্বে আয়োজিত এই অনুশীলনে ভারতের উপস্থিতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে তাদের সম্পর্ককে নতুন করে সংকটে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন পশ্চিমা বিশ্লেষকরা।
