মার্কিন নাগরিক এনায়েত করিমের আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়ায় গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির ঘটনায় রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ও তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ১৭ সেপ্টেম্বর বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন।
