তেজগাঁওয়ের সাতরাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা সড়ক অবরোধ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১৭ সেপ্টেম্বর ৪ দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড় অবরোধ করেন। সড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সংশ্লিষ্ট সড়কগুলোয় সৃষ্টি হয় তীব্র যানজট। ৩ ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা।
