দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল ইলিশের প্রথম চালান
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর রাতে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে এই প্রথম চালান ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শামীম হোসেন।
